ভিশন: স্মার্ট, সুশৃঙ্খল ও নাগরিকবান্ধব ঢাকা-১১
“সবার জন্য শিক্ষা, কর্মসংস্থান, বাসস্থান ও স্বাস্থ্যসেবার উন্নত, নিরাপদ, পরিবেশ ও জনবান্ধব মানবিক ঢাকা
>> ১. সমন্বিত উন্নয়ন পরিকল্পনা ২. সবার জন্য নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা ৩. সবার জন্য উন্নত অবকাঠামো, সংযোগ ও নাগরিক সুবিধার সবুজ শহর ৪. সবার জন্য শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ৫. সবার জন্য কর্মসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধি ৬. সবার জন্য সহজ ও মানসম্মত স্বাস্থ্যসেবা ৭. সবার জন্য সংস্কৃতি, ঐতিহ্য ও পর্যটন ৮.সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা
সমন্বিত উন্নয়ন পরিকল্পনা
আমরা ঢাকা–১১ আসনকে একটি স্মার্ট, বাসযোগ্য ও টেকসই এলাকায় রূপ দিতে দীর্ঘমেয়াদি সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করি—যেখানে অবকাঠামো, পরিবেশ, সেবা ও নিরাপত্তা—সবই একটি একীভূত নকশার আওতায় আনা হয়।
সবার জন্য নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা
নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক স্ট্রিট লাইটিং, সিসিটিভি মনিটরিং, কমিউনিটি পুলিশিং ও দুর্বলের সামাজিক সুরক্ষা জোরদার করা আমাদের অন্যতম অঙ্গীকার।
উন্নত অবকাঠামো, সংযোগ ও নাগরিক সুবিধার সবুজ শহর
মেট্রো রেলের পাশাপাশি আধুনিক বাস সার্ভিস, স্মার্ট ট্র্যাফিক ও পার্কিং ব্যবস্থা, জলাবদ্ধতামুক্ত সড়ক, পরিচ্ছন্ন পরিবেশ, পার্ক ও সবুজায়ন—সব মিলিয়ে আমরা গড়ে তুলছি একটি পরিবেশবান্ধব ও সহজ-সরল নাগরিক জীবন।
সবার জন্য শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
প্রতিটি পরিবার যেন মানসম্মত শিক্ষার সুযোগ পায়—এটাই আমাদের লক্ষ্য। স্কুল–কলেজ উন্নয়ন, আইসিটি ট্রেনিং, যুব ও নারীদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি আমাদের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।
সবার জন্য সহজ ও মানসম্মত স্বাস্থ্যসেবা
স্থানীয় হাসপাতালে সেবার মান বৃদ্ধি, কমিউনিটি ক্লিনিক শক্তিশালীকরণ, মাতৃস্বাস্থ্য–শিশুস্বাস্থ্যের উন্নয়ন ও জরুরি স্বাস্থ্যসেবায় দ্রুত সহায়তা নিশ্চিত করা আমাদের লক্ষ্য।
সবার জন্য কর্মসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধি
স্থানীয় ব্যবসা-বাণিজ্য উন্নয়ন, যুব উদ্যোক্তা সহায়তা, ছোট ব্যবসার জন্য গাইডলাইন ও অর্থনৈতিক নিরাপত্তা—আমরা চাই এই এলাকার সবাই কর্মে উন্নত হোক, অর্থনীতিতে সমৃদ্ধ হোক।
সবার জন্য সংস্কৃতি, ঐতিহ্য ও পর্যটন
এই অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তমঞ্চ, লাইব্রেরি, খেলাধুলার সুযোগ এবং স্থানীয় পর্যটন উন্নয়নের উদ্যোগ আমাদের পরিকল্পনায় রয়েছে।
সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা
ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থার পক্ষে আমরা কাজ করি—যেখানে প্রতিটি নাগরিকের মতামতকে মূল্য দেওয়া হয় এবং সব কার্যক্রম জনস্বার্থের আলোকে পরিচালিত হয়।